বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করতে সাদ্দামের আহ্বান


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৪, ৪:৫০ অপরাহ্ন / ২৬২
বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করতে সাদ্দামের আহ্বান

সিএসপি ডেস্ক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ এবং অধিকার আদায়ের জন্য নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

সোমবার (১ এপ্রিল) বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধে হাইকোর্টের শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

এ সময় সাদ্দাম বলেন, ছাত্ররাজনীতির মধ্যে কোনও নেতিবাচক উপাদান থেকে থাকলে বা অ্যাকাডেমিক কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাজনীতি নিশ্চিত করার জন্য বুয়েট প্রশাসন যদি কোনও নিয়ম-নীতি প্রণয়ন করে, আমরা তাকে স্বাগত জানাবো। যেকোনো মূল্যে আমরা বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি দেখতে চাই।

সিএসপি/বিআরসি