হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৫, ৬:০৬ অপরাহ্ন / ৩৯
হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

অবৈধ সম্পদ অর্জন ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুপুরে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে দুদকের চেয়ারম্যান ড. আবদুল মোমেন এ কথা জানিয়েছেন।

দুদক চেয়ারম্যান আরও জানান, দুর্নীতি মামলার যেসব আসামি দেশের বাইরে পালিয়ে গেছেন তাদের ফেরাতে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেয়া হবে।

যারা দুর্নীতি করেছেন তাদের প্রতি দুদক সহানুভূতিশীল নয় বলেও জানান চেয়ারম্যান।

এসময় সাকিব আল হাসানকে নিয়ে ড. আবদুল মোমেন জানান, তিনি এখন আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন।

তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে। প্রমাণ পেলে তিনিও মামলার আসামি হতে পারেন।