চুনতি আউলিয়া জামে মসজিদের কমিটি গঠনঃসভাপতি মোস্তফিজ,সম্পাদক আবদুল জলিল,সহ-অর্থ সম্পাদক মোর্শেদ


Csp Admin প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৪, ৯:৫৯ অপরাহ্ন / ৯৭
চুনতি আউলিয়া জামে মসজিদের কমিটি গঠনঃসভাপতি মোস্তফিজ,সম্পাদক আবদুল জলিল,সহ-অর্থ সম্পাদক মোর্শেদ

রায়হান সিকদার, লোহাগাড়াঃ

দক্ষিণ চট্টগ্রামের সুপরিচিত লোহাগাড়া উপজেলার চুনতি রোসাইঙ্গা ঘোনা আউলিয়া জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে।

২৮ আগস্ট সবার সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

উক্ত কমিটিতে মোস্তফিজুর রহমানকে সভাপতি, আবদুল জলিলকে সেক্রেটারি এবং মোঃ মোর্শেদকে সিনিয়র সহ-অর্থ সম্পাদক করে ২৩জন বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যারা হলেন যথাক্রমে মোঃ ইউসুফ(সহ-সভাপতি), মোঃ ইব্রাহীম (সহ-সেক্রেটারি), সিনিয়র সহ- সেক্রেটারি মোঃ মোর্শেদ, হাফেজ বশির( অর্থ সম্পাদক), নুরুল হুদা(সহ- অর্থ সম্পাদক)। সদস্যরা হল, ইলিয়াছ মনু,হারুন, আবছার,আবুল কাসেম, দেলোয়ার,সাদেক,আরিফ, শব্বির,মহি উদ্দিন কানছু, আবদুল হামিদ,আবু ছালেক, এস্তফা আলী,আবদুল্লাহ ফরিদ।

৩০ আগস্ট জুমার নামাজ শেষে নব গঠিত কমিটির সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

কমিটির সিনিয়র সহ- সেক্রেটারি মোঃ মোর্শেদ জানান, এ মসজিদ দক্ষিণ চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সুপরিচিত। এ মসজিদের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। কিছুদিন ধরে এ মসজিদের টাকা আত্মসাৎ করে মসজিদ কে বিতর্কিত করার চেষ্ঠা করেছিল ষড়ষন্ত্রকারিরা। এ মসজিদের সুনামকে বৃদ্ধি করতে নতুনভাবে কমিটি গঠন করা হয়েছে। আগামীতে এ মসজিদে কোন অনিয়ম, দুর্নীতি করতে দেওয়া হবেনা। সুন্দরভাবে এ মসজিদ পরিচালনা করা হবে। এজন্য সকলের সহযোগীতা কামনা করছি।