আজিজের ওপর কেন নিষেধাজ্ঞা, তা এখনও আমি জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী


Csp Admin প্রকাশের সময় : মে ২১, ২০২৪, ২:৩৯ অপরাহ্ন / ৬৮
আজিজের ওপর কেন নিষেধাজ্ঞা, তা এখনও আমি জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিএসপি ডেস্ক:

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে পাননি। কেন এই নিষেধাজ্ঞা আসছে, সেটা আমার কাছে এখনো আসেনি। তিনি কেবল একটি বিজ্ঞপ্তির কথা শুনেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আসাদুজ্জামান বলেন, এটা নিয়ে আমার কোনও মন্তব্য নেই। কেন এই নিষেধাজ্ঞা আসছে, সেটা আমার কাছে এখনো আসেনি। আমি কেবল একটি বিজ্ঞপ্তির কথা শুনেছি। এটা বিস্তারিতভাবে না জেনে প্রশ্নের জবাব দিতে পারবো না।

এই নিষেধাজ্ঞা বিব্রতকর কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা জিনিস আমি বুঝতে পেরেছি, মার্কিন সরকার অনেক দেশের অনেক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অনেক দেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এটা তাদের জন্য নতুন কিছু না। আমাদের দেশে যাকে দেয়া হয়েছে, আমাদের কাছে এখনো সেটা সঠিকভাবে আসেনি। আসলে পরে জানতে পারবো, কেন দেয়া হয়েছে।

সিএসপি/বিআরসি