খুলশীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ন / ৯৫
খুলশীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নগরের খুল‌শী থেকে ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ পু‌লিশ।

সোমবার (১ এ‌প্রিল) তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, পাঁচলাইশ থানার পুলিশের একটি দল নগরের দক্ষিণ খুলশী এলাকায় অভিযান চালিয়ে সিআর-৪৫৫/১৩ সংক্রান্ত ৪ বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়াদুদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ওয়াদুদ একই মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা সিএসপি নিউজকে বলেন, গোপন সংবাদের ভি‌ত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি জানান।

সিএসপি/বিআরসি