ওয়াসা মোড়-বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে অবৈধ বাসস্থান উচ্ছেদ


Rajib Sen Prince প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন /
ওয়াসা মোড়-বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে অবৈধ বাসস্থান উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

আজ সোমবার (১৫ জুন) পরিচালিত এ অভিযানে ফ্লাইওভারের নিচে নির্মিত বিভিন্ন অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে অবৈধ বাসস্থানসমূহে বসবাসরত অধিকাংশ ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে যাদের উপস্থিত পাওয়া গেছে, তাদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখল ও বসতি স্থাপন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

নগরীর সৌন্দর্য রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ এবং ফ্লাইওভারের নিচের স্থানসমূহ দখলমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।