এআই’র সুরে বর্ষবরণ


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ১:৫১ অপরাহ্ন /
এআই’র সুরে বর্ষবরণ

বরাবরের মত এবারও বাংলা নতুন বছর উপলক্ষে প্রকাশ হচ্ছে নতুন গান। গায়ক-গায়িকাদের নতুন গান প্রকাশের পাশাপাশি বাংলা গানে সুর মিলিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিও।

ঐতিহ্যবাহী বাংলার আবহে আধুনিক প্রযুক্তির এমন সংযোজন তৈরি করেছে এক অনন্য অভিজ্ঞতা।

আইটি ও প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিকফ্লাক্স স্টুডিওর উদ্যোগে তৈরি হয়েছে ব্যতিক্রমধর্মী বৈশাখের গান। শিরোনাম ‘ডিজিটাল বৈশাখ’।

গানটির কথায় ও সুরে মানুষের সৃজনশীলতা থাকলেও, এর মূল কণ্ঠ এবং সংগীত পরিচালনায় ব্যবহার করা হয়েছে এআই অ্যালগরিদম।

গানটি নির্মাণ করেছেন শাহ ইমরাউল কায়ীশ। তিনি জানান, গানটি তৈরির আগে এআইকে বাংলার লোকসংগীত, মাটির গান এবং বৈশাখের চিরায়ত সুরের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

এরপর নির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে তৈরি করা হয় একেবারে নতুন একটি সুরের বিন্যাস।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এআই-নির্মিত কণ্ঠস্বরটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তা একসঙ্গে আধুনিক ও মাটির ঘ্রাণমাখা অনুভূতি দেয়।

নির্মাতাদের দাবি, প্রযুক্তির ব্যবহার থাকলেও গানটির আবেগ ও সাংস্কৃতিক গভীরতায় কোনো ঘাটতি রাখা হয়নি।

গানটি ইতোমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম মিউজিকফ্লাক্সের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।