ছুটি শেষে খুলেছে ব্যাংক-অফিস-আদালত


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৬, ১২:০৩ অপরাহ্ন /
ছুটি শেষে খুলেছে ব্যাংক-অফিস-আদালত

পবিত্র ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে সরকারি অফিস, ব্যাংক–বিমা প্রতিষ্ঠান।

সকাল ৯টায় শুরু হয়ে অফিস–আদালত চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেশিরভাগই আজকের মধ্যে ঢাকায় চলে এসেছে।

গত ২১ মার্চ (শনিবার) সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর।

এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

এদিকে ঈদ উপলক্ষে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল।

নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে। সেই ছুটিও সোমবার শেষ হয়েছে।