
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। একই দিন নতুন সরকারের মন্ত্রিসভাও গঠিত হওয়ার কথা রয়েছে।
সে হিসাবে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবস।
এদিন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে বিদায় জানাতে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের দায়িত্বপালনকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এসময় প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে ও জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।






















আপনার মতামত লিখুন :