ফটিকছড়িতে মাদ্রাসার পুকুরে পড়ে শিশুর মৃত্যু


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন / ৪১
ফটিকছড়িতে মাদ্রাসার পুকুরে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি আন্দারমানিক মাদ্রাসার পুকুরে পড়ে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মো. আব্দুল্লাহ। সে একই ইউনিয়নের পশ্চিম আন্দার মানিক এলাকার বাসিন্দা ইসহাকের ছোট ছেলে।

জানা গেছে, আজ সকালে মাদ্রাসা এলাকায় খেলতে গিয়ে নিখোঁজ হন আব্দুল্লাহ। পরে অনেক খোঁজাখুঁজির পর তার দেহ মাদ্রাসার পুকুরেই ভেসে উঠে।

স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় মাওলানা ইলিয়াছ সামছি।