রাঙ্গুনিয়ার আ’ লীগ নেতা শহরে ধরা


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ২:৩৭ অপরাহ্ন / ৭৯
রাঙ্গুনিয়ার আ’ লীগ নেতা শহরে ধরা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন (৫১)কে গ্রেপ্তার করেছে পু্লিশ।

রবিবার (৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীরের ২নং গেটের ইয়াকুব সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ মডেল থানা পুলিশের একটি টিম।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, দেশব্যাপী চলমান ডেভিল হান্ট অভিযানে টিম পাঁচলাইশ ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।