বাকলিয়ায় সেমাই ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে জরিমানা করলেন ভোক্তা অধিকার অধিদপ্তর


Csp Admin প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ২:০১ পূর্বাহ্ন / ৫৩
বাকলিয়ায় সেমাই ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে জরিমানা করলেন ভোক্তা অধিকার অধিদপ্তর

সিএসপি নিউজ : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় সেমাই ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ও সর্তকবার্তা দিয়েছেন। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় এনএসআই চট্টগ্রাম মেট্টো শাখার তথ্যের ভিত্তিতে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম ভোক্তা অধিকার অধিদপ্তর।

জানা যায়, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় সেমাই ফ্যাক্টরীগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোসহ স্বাস্থ্যের ঝুকি আছে এমন কর্মকান্ড পরিচালনা করছে সেমাই ফ্যাক্টরীগুলোতে। এমন খবর জানার পর এনএসআই চট্টগ্রাম মেট্টো শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চট্টগ্রাম ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ’র নেতৃত্বে বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরীকে ৪০ হাজার টাকা, রফিক ফুড প্রোডাক্টসকে ১লাখ টাকা , মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরীকে ৪০ হাজার টাকা ও মোস্তফা সেমাই ফ্যাক্টরীকে ১লাখ টাকা সহ মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্কতা করা হয় বলে জানা যায়।

 

অভিযান পরিচালনা করাকালে এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ, এনএসআই চট্টগ্রাম মেট্টো শাখার হুমায়ুন সাহ, পুলিশ সদস্য সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।