লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


Csp Admin প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৫, ৮:২৩ অপরাহ্ন / ৮৮
লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের বটতলী শহর শাখার উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।শুক্রবার ( ৩ জানুয়ারি ) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের শহর শাখার অফিস কক্ষে স্থানীয় দারিদ্র্য সীমায় বসবাস করেন এমন মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া বটতলী শহর শাখার আমীর অধ্যাপক ডা: জালাল আহমেদ।এসময় সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বদিউল আলম, বটতলী শহর যুব বিভাগের সভাপতি আব্দুল মন্নান, ঈসা সাঈদী, মুহাম্মদ সেলিম, প্রবাসী মোহাম্মদ জাহেদুল ইসলাম, নাইমুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।