বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেশে ফিরলেন


Csp Admin প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৪, ২:২৬ অপরাহ্ন / ১১৪
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেশে ফিরলেন

সি.এস.পি. ডেস্ক: লন্ডন সফর শেষে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা পৌনে ১টায় তিনি হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এর আগে ৩০ নভেম্বর লন্ডনে সফরে যান বিএনপি মহাসচিব। ওই দিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল করিব জানিয়েছিলেন, সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে।
জানা গেছে, মহাসচিবের এই সফরের পরই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। পরে সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।