আকবরশাহে  যুবকের ‘রহস্যজনক ’মৃত্যু


Csp Admin প্রকাশের সময় : জুন ৩০, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ন / ১০৯
আকবরশাহে  যুবকের ‘রহস্যজনক ’মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নগরের আকবরশাহ থানা এলাকায় মো. ওয়াহিদুজ্জামান রিপন (৩৭) নামে এক  যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার (৩০ জুন) ভোরে উত্তর কাট্টলী চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদুজ্জামান রিপন ওই এলাকার মো. খাইরুল আলমের ছেলে।তিনি একজন ব্যবসায়ী।

আকবরশাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন সিএসপি নিউজকে বলেন, সকালে আত্মহত্যার খবর  পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে কিভাবে মৃত্যু হয়েছে বিষয়টি পরিস্কার নয়। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সিএসপি/বিআরসি