রামুতে কারে পাওয়া গেল ২৫ হাজার ইয়াবা, চালক আটক


Csp Admin প্রকাশের সময় : জুন ২৪, ২০২৪, ২:১১ অপরাহ্ন / ৭৫
রামুতে কারে পাওয়া গেল ২৫ হাজার ইয়াবা, চালক আটক

রামু প্রতিনিধি:

রামুতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ২৫ হাজার ইয়াবা আটক করেছে বিজিবি। এ সময় মো. ইয়াছিন আরাফাত (২১) নামে প্রাইভেটকারের চালককে আটক করা হয়।

আটক আরাফাত উখিয়ার সিকদার বিলের মো. মুক্তার আহম্মেদের ছেলে।

রোববার (২৩ জুন) রাতে এ অভিযান চালান বিজিবি।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে উখিয়া থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার থামানো হয়। এসময় তার গতিবিধি সন্দেহ হলে প্রাইভেটকারে তল্লাশি করে চালকের সিটের নীচ থেকে ২৫ হাজার ৮ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় চালক কে।

রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সিএসপি নিউজকে বলেন, আটক আসামি ও ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএসপি/বিআরসি