ইরানের হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের মরদেহ উদ্ধার


Csp Admin প্রকাশের সময় : মে ২০, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন / ৮৯
ইরানের হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের মরদেহ উদ্ধার

সিএসপি ডেস্ক:

ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসি এবং অন্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ মে) এ তথ্য নিশ্চিত করেছেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কোলিভান্দ। ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

ইরানের রাষ্ট্রীয় টিভিকে রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেইন কুলিভান্দ বলেন, সব মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অনুসন্ধান ও তল্লাশি অভিযানও শেষ হয়েছে।

তিনি আরও বলেন, শহীদদের মরদেহ ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।

ইরানের সূত্রগুলো বলেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে। সেই সঙ্গে কিছু মরদেহও এমনভাবে পুড়ে গেছে যে শনাক্ত করাও কঠিন।

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনায় সব আরোহী নিহত হয়েছেন বলে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

সিএসপি/বিআরসি