
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত দুইটার দিকে নগরের মেরিনার্স রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল আজিজ (২৬), মো. আরিফ হোসেন (৩০), মো. নয়ন মিয়া (২২), মো. সামির (২০), মো. শহিদুল ইসলাম (৪৫), যিনি শহিদ নামে পরিচিত, মো. শাহিন (২০) এবং মো. ইয়াছিন হোসেন (২০)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে তিনটি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।






















আপনার মতামত লিখুন :