বহদ্দারহাটে চাঁদাবাজির অভিযোগে আটক ৫


Csp Admin প্রকাশের সময় : মে ১৫, ২০২৪, ২:৪৫ অপরাহ্ন / ১০৫
বহদ্দারহাটে চাঁদাবাজির অভিযোগে আটক ৫

নিজস্ব প্রতিবেদক:

নগরের চান্দগাঁওয়ের বহদ্দারহাট এলাকায় অটোটেম্পো থেকে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. সোলায়মান (৪০), আবদুল্লাহ (৪০), কালু (৪৫), মামুন (৩৫) এবং রুবেল (৪০)।

র‌্যাব-৭ এর সিনিয়র  সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর জানানো হবে।

সিএসপি/বিআরসি