কোতোয়ালীতে চোরাই মোবাইলসহ যুবক আটক


Csp Admin প্রকাশের সময় : মে ১৩, ২০২৪, ৪:০৬ অপরাহ্ন / ৭৪
কোতোয়ালীতে চোরাই মোবাইলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

নগরের কোতোয়ালীতে ছয়টি চোরাই মোবাইলসহ মো. পারভেজ (২৭) নামে চোরচক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

আটক পারভেজ বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরার ব্রাহ্মণপাড়ার আহমদ নূরের ছেলে।

সোমবার (১৩ মে) পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীণ মাঠের প্রবেশমুখ থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক সিএসপি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ছয়টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সিএসপি/বিআরসি