বোয়ালখালীতে রেললাইনের পাশ থেকে নবজাতক উদ্ধার, পরে বিক্রয়!


Csp Admin প্রকাশের সময় : মে ১১, ২০২৪, ২:২৩ অপরাহ্ন / ৬৫
বোয়ালখালীতে রেললাইনের পাশ থেকে নবজাতক উদ্ধার, পরে বিক্রয়!

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীতে রেললাইনের পাশ থেকে নবজাতক উদ্ধার, পরে বিক্রয়!উপজেলার গোমদন্ডীতে রেললাইনের পাশ থেকে নবজাতক শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার ( ১০ মে ) রাত ১১ টার দিকে রেল স্টেশনের কাছে জামালের ভাতঘর সংলগ্ন জায়গায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে মেয়ে শিশুটিকে কেউ রেললাইনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। নবজাতকটি কান্না করার ফলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে মেয়েটি কয়েকদিন আগে জন্মগ্রহণ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, রাতেই শিশুটিকে পটিয়া উপজেলার এক পরিবারের কাছে বিক্রয় করে দেয়া হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দীন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

সিএসপি/বিআরসি