সিইউজের আয়োজন ‘অগ্রজের সঙ্গে’ অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান শনিবার


Csp Admin প্রকাশের সময় : মে ৯, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন / ৭৩
সিইউজের আয়োজন ‘অগ্রজের সঙ্গে’ অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান শনিবার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে আয়োজিত সিনিয়র সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠান ‘অগ্রজের সঙ্গে’ দ্বিতীয় পর্ব আগামী শনিবার (১১ মে) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সংগঠনের সভাপতি তপন চক্রবর্তী এ কথা জানান।

তিনি জানান, চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত এ পর্বে অতিথি থাকবেন দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. ফারুক ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন চ্যানেল টুয়েন্টি ফোরের রিজিওনাল এডিটর কামাল পারভেজ।

উল্লেখ, গত ৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সিনিয়র সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠান ‘অগ্রজের সঙ্গে’ প্রথম পর্ব আয়োজন করা হয়। এতে আলোচক ছিলেন দৈনিক জনকণ্ঠের যুগ্ম সম্পাদক সাংবাদিক মোয়াজ্জেমুল হক।

সংগঠনটির সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম যথাসময়ে সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

সিএসপি/বিআরসি