ফটিকছড়িতে গাঁজাসহ যুবক আটক


Csp Admin প্রকাশের সময় : মে ৮, ২০২৪, ৩:৫২ অপরাহ্ন / ৭৬
ফটিকছড়িতে গাঁজাসহ যুবক আটক

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ির নাজিরহাটের একটি গোডাউন থেকে গাঁজাসহ মো. ইসমাইল (৩৮) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ মে) বিকালে এসব গাঁজা উদ্ধার করা হয়। আটক ইসমাইল ভূজপুর থানার পশ্চিম সুয়াবিল এলাকার মৃত আবদু শুকুরের ছেলে।

র‍্যাব জানায়, নাজিরহাট এলাকার একটি গোডাউনের ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ করে রাখার তথ্য পায় র‍্যাব-৭। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে মো. ইসমাইলকে আটক করে। পরে আটক ইসমাইল নিজে গোডাউনের ভিতর বিশেষ কৌশলে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০ কেজি গাঁজা বের করে দেয়।

আটক ইসমাইল জিজ্ঞাসাবাদে আরও জানায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য গাঁজা ফেনীর সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরী এবং জেলার বিভিন্ন মাদকব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

আটক ইসমাইল এবং উদ্ধারকৃত গাঁজা  চট্টগ্রামের ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএসপি/বিআরসি