লাখ টাকার জালনোটসহ আটক ৩


Csp Admin প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৪, ৪:৩৯ অপরাহ্ন / ৭৫
লাখ টাকার জালনোটসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

নগরের স্টেশন রোড থেকে এক লাখ টাকার জালনোটসহ মনিরুল আলম (৪৭), মো. হারুনুর রশিদ (৩৪) ও মো. মাসুদ আলম প্রকাশ চৌধুরীকে (৩৫) আটক করেছে কোতোয়ালী পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালীর স্টেশন রোড থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক বলেন, আসামিদেরকে জাল টাকা সরবরাহ চক্রের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের বিধি মোতাবেক ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছে। তথ্যসমূহ যাচাই বাছাই করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে বলে জানান তিনি।

সিএসপি/বিআরসি