ঈদে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে শ্রমিকদের ছুটি দিতে হবে: প্রতিমন্ত্রী


Csp Admin প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৪, ২:৩১ অপরাহ্ন / ৮১
ঈদে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে শ্রমিকদের ছুটি দিতে হবে: প্রতিমন্ত্রী

সিএসপি ডেস্ক:

ঈদের আগেই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করে মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী ঈদের ছুটি দিতে হবে। কোনওভাবেই ঈদের ছুটি সরকারি ছুটির চেয়ে কম হতে পারবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।

বুধবার (২৭ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে শ্রমিক ছাঁটাই করা যাবে না। তৈরি পোশাক খাত ও ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি নিশ্চিত করতে মালিকপক্ষকে তাগাদা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কোনও অবস্থায় শ্রমিকরা রাস্তায় নামবেন না। যে কোনও কিছুর বিনিময়ে তাদের পাওনা মিটিয়ে দেয়া হবে।

তবে কবে শ্রমিকদের পাওনা দেয়া হবে তা জানাতে পারেননি প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, ঈদের আগেই দেয়া হবে। একেকটি কারখানা একেক সময় দেবে। সবাই একসঙ্গে দিতে পারবে না। তবে ঈদের ছুটির আগে শ্রমিকদের পাওনা দিতে হবে।

সিএসপি/বিআরসি