রাউজানে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


Csp Admin প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৪, ৪:০২ অপরাহ্ন / ৫৫
রাউজানে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিএসপি ডেস্কঃ

রাউজানে বিভিন্ন অনিয়মের কারণে নয় ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার নোয়াজিসপুর নতুনহাট বাজার ও গহিরা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার সিএসপি নিউজকে বলেন, পণ্যের যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ না করা, অধিক মূল্যে পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় নয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, রমজান মাসে ভোক্তাদের চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে পণ্য বিক্রয় করতে চান। এ বিষয়টিকে সামনে রেখে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক নিয়মিত ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখার জন্য বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

সিএসপি/বিআরসি