খেজুর নয়, পেয়ারা দিয়ে ইফতার করুন: শিল্পমন্ত্রী


Csp Admin প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৪, ৪:২৬ অপরাহ্ন / ৮৬
খেজুর নয়, পেয়ারা দিয়ে ইফতার করুন: শিল্পমন্ত্রী

সিএসপি ডেস্কঃ

ইফতারে আপেল লাগে কেন? খেজুর লাগে কেন? আর কিছু কি নেই আমাদের? ইফতারে আপেল আর পেয়ারা খান, আমাদের যা আছে ইফতারে সেগুলো ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, আমাদের অভাব অভিযোগ আছে। অনেক পণ্য আমাদের আমদানি করতে হয়। দাম বেশি পড়ে। প্রধানমন্ত্রী বলেছেন ইফতার পার্টি হবে না। আপনারা যেমন পরিবারের সমস্যাগুলো দেখেন, সেভাবে দেশের সমস্যাগুলো নিজেদের মনে করে দেখতে হবে।

তিনি আরও বলেন, আমাদের পণ্যগুলো বিশ্বমানের করতে হবে। মন্ত্রণালয় কাজ করছে। আমরা আনন্দিত। জেলা প্রশাসকরা গুরুত্বের সঙ্গে কাজ করেছেন। প্রতিটি এলাকার জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ পণ্যগুলো জিআই করার জন্য আবেদন করতে বলা হয়েছে। তারা আন্তরিকভাবে কাজ করছেন।

সিএসপি/বিআরসি