গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থেকে গ্রেপ্তার রায়হান


Rajib Sen Prince প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন /
গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থেকে গ্রেপ্তার রায়হান

চট্টগ্রামের রাউজান থানায় দায়ের হওয়া ডাকাতির প্রস্তুতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

আজ সোমবার (১৫ জুন) র‍্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-৭ চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাউজান থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. রায়হান (২৪) রাউজান এলাকায় অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে রোববার রাতে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রায়হানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রায়হান উপজেলার পেয়াদা পাড়া এলাকার আবুল হাসেমের ছেলে।

র‍্যাব জানায়, রাউজান থানায় ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি ডাকাতির প্রস্তুতি মামলার (ধারা ৩৯৯/৪০২, দণ্ডবিধি) তদন্তে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

এর পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।