অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৬, ৩:০০ অপরাহ্ন /
অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু

অর্থমন্ত্রী ড. আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অর্থনৈতিক খারাপ পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করা হবে।

অনেক ধরনের রিফর্ম প্রোগ্রাম দরকার, এগুলো বাস্তবায়নের পদক্ষেপ আমরা গ্রহণ করছি।

মঙ্গলবার (২৪ মার্চ) আইএমএফ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী আরও উল্লেখ করেছেন, ব্যবসা সহজ করা, খরচ কমানোসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা বাজেটে প্রতিফলিত হবে।

তিনি বলেন, জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ সংস্থানের বিষয়েও আলোচনা হয়েছে। ওয়াশিংটনে বিস্তারিত আলোচনা হবে।