র‌্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন /
র‌্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ।

সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মো. আহসান হাবীব পলাশ র্যাবের প্রধান হিসেবে এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।