২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ২:০৬ অপরাহ্ন /
২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না

জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্র সাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মধ্যপ্রাচ্যে ইরান সঙ্গে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে যুদ্ধ। এই যুদ্ধে দেশের বর্তমানে কোন তেল সংকট না থাকলেও সকলে চিন্তিত এই বিষয়টি নিয়ে।

তাই কৃচ্ছ্রতা সাধনে সরকার এই পদক্ষেপ নিয়েছে।