শপথ নিলেন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যরা


Rajib Sen Prince প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ১:১০ অপরাহ্ন /
শপথ নিলেন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর জাতীয় সংসদ ভবনে ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

জানা গেছে, ইশরাক হোসেন যথা সময়ে সংসদ ভবনে উপস্থিত না হতে পারায় তিনি ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন। তবে তিনি সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেননি।