হাজী রফিক আহমদের ইন্তেকালে বাদুরতলায় শোকের ছায়া,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


Rajib Sen Prince প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন /
হাজী রফিক আহমদের ইন্তেকালে বাদুরতলায় শোকের ছায়া,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকায় বিশিষ্ট ব্যক্তিত্ব, সৃজনশীল ক্লাবের উপদেষ্টা ও পদক্ষেপ ক্লাব বাদুরতলার সিনিয়র যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জিসান, যুগ্ম সম্পাদক রিদোয়ান হোসেন জনির পিতা এবং ক্লাব সদস্য রাইয়ান দাদা হাজী রফিক আহমদের ইন্তেকালে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোকাহত এলাকাবাসী।

মরহুম হাজী রফিক আহমদের আত্মার মাগফিরাত কামনায় বাদুরতলার জঙ্গি শাহ আল কুরাইশী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উভয় ক্লাবের উপদেষ্টাবৃন্দ কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ এলাকাবাসী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মরহুমের কর্মময় জীবন, মানবিক গুণাবলি ও সমাজসেবামূলক অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, হাজী রফিক আহমদ ছিলেন একজন সৎ, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ।

দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানটির আয়োজন করে পদক্ষেপ ক্লাব বাদুরতলা ও সৃজনশীল ক্লাব, বাদুরতলা, পাঁচলাইশ, চট্টগ্রাম।