নির্দিষ্ট একটি দলের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমবে না: ইসি সানাউল্লাহ


Rajib Sen Prince প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ২:৪৩ অপরাহ্ন /
নির্দিষ্ট একটি দলের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমবে না: ইসি সানাউল্লাহ

নির্দিষ্ট একটি দলের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে গণভোট এবং নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন ডিজিটাল ছিল, বাকিটা ম্যানুয়েল। প্রত্যেকটি পোস্টাল ভোট সংসদীয় আসন অনুসারে গণনা করা হবে।

ভোটের দিন বিকেল ৪টার মধ্যে যে ভোটগুলো পোস্টে পৌঁছাবে শুধুমাত্র সেগুলোই গণনা করা হবে বলেও জানান তিনি।

সানাউল্লাহ বলেন, দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারবেন। এটা নিয়ে কোনো সাংবিধানিক বাধা নেই। তবে, দ্বৈত নাগরিকত্ব রেখে প্রার্থী হতে পারবেন না। প্রার্থীকে অন্য দেশের নাগরিকত্ব ছাড়তে হবে।

নির্বাচন কমিশনে অন্তর্বর্তী সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলেও এসময় জানান তিনি।

গণঅভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া ৯ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ভোটকেন্দ্র ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সিসি ক্যামেরার আওতায় থাকবে ভোটকেন্দ্রগুলো।