সিইসির সঙ্গে বৈঠকে কমনওয়েলথ মহাসচিব


Csp Admin প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ১২:২৮ অপরাহ্ন /
সিইসির সঙ্গে বৈঠকে কমনওয়েলথ মহাসচিব

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির মধ্যে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে।

রবিবার বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।

তিনি জানান, বৈঠকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। রয়েছেন ইসি সচিব আখতার আহমেদও।

এর আগে গত ২৬ অক্টোবর কমনওয়েলথ ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে।

কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। ফেব্রুয়ারির নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশীদারদের সঙ্গে তার আলোচনার কথা রয়েছে।

সফরে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন ও সমৃদ্ধির ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগিতা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে গেল জুনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।