ছোটপর্দার অভিনেতা আরশ খান জানালেন তিনি সুস্থ আছেন


Csp Admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৫, ১:২৩ অপরাহ্ন /
ছোটপর্দার অভিনেতা আরশ খান জানালেন তিনি সুস্থ আছেন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান হঠাৎ করেই নিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন।

পোস্টটিতে তিনি নিজের সুস্থতার খবর জানিয়ে অপ্রয়োজনীয় গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন।

আরশ খান লিখেছেন, ‘আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিইউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আহ্বান—এমনটা না করার জন্য।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে, তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না, ইনশাআল্লাহ।’

অভিনেতার এমন মন্তব্যে ভক্তরা স্বস্তি পেয়েছেন। তবে তার আগের পোস্টকে ঘিরে কিছু ভক্তের মধ্যে শঙ্কা তৈরি হয়েছিল।

সেই পরিপ্রেক্ষিতেই আরশ খান পরিষ্কারভাবে জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই।