
রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে ‘চুনতি বড় ও ছোট মিয়াজি জামে মসজিদ’। ইউনিয়নের বড় মিয়াজি পাড়ায় এই মসজিদ ১৬৬৮ সালে স্থাপিত হয়।
এই ঐতিহ্যবাহী চুনতি হযরত বড় মিয়াজী ও ছোট মিয়াজী মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
৬ ডিসেম্বর(শুক্রবার) সকালে মসজিদ প্রাঙণে কমিটি গঠনকল্পে এলাকার মুরুব্বীদের সাথে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় এলাকার মুরুব্বী ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত কমিটিতে সকলের সম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে আধুনগরের কৃতি সন্তান,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, ট্রমা,অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান।
কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে হাফেজ সোলাইমান।
চুনতি হযরত বড় মিয়াজী ও ছোট মিয়াজী মসজিদ পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি ডাঃ মাহমুদুর রহমান জানান, এ মসজিদের অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। মসজিদের আয়–ব্যয়ের হিসাব থাকবে স্বচ্ছতার মধ্যে। আমাকে এ মসজিদের সভাপতি করায় মহান আল্লাহ রাব্বুল আলেমীনের কাছে শোকরিয়া। মসজিদের দায়িত্ব পেয়েছি, প্রাচীন এই মসজিদের উন্নয়নে আমার কিছু পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, মসজিদ আল্লাহর ঘর, আর এটিকে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করার দায়িত্ব মুসল্লিদের। সূরা তাওবার ১৮ নং আয়াতে উল্লেখ আছে, “শুধুমাত্র তারাই আল্লাহর মসজিদকে সমর্পণ করে যারা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং ভয় করে, আল্লাহ একজন”। মসজিদের উন্নয়নে এলাকার সকলের সহযোগিতা কামনা করছি।






















আপনার মতামত লিখুন :