আলহাজ্ব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নির্বাচিত


Csp Admin প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৪, ১০:১৫ অপরাহ্ন / ১০৪
আলহাজ্ব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নির্বাচিত

নিজস্ব প্রতিবেদকঃ

২০২৫-২০২৬ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর নির্বাচিত হয়েছেন সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদ-এর এক বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০২৫-২০২৬ কার্যকালের জন্য রুকনদের ভোটে নির্বাচিত চট্টগ্রাম মহানগরীর আমীর হিসেবে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করেন।
এর আগে  দীর্ঘ আডাই বছর কারাভোগের পর বের হয়ে চলতি বছরের ৪ ফেব্রুয়ারী এক ভার্চুয়াল সভায় প্রথম বারের মত শাহজাহান চৌধুরী চৌধুরীকে আমীর ঘোষনা করেছিল জানমায়াত। জানাযায়, সাতকানিয়া-লোহাগাডা আসন থেকে ২ বার সাংসদ নির্বাচিত হন শাহজাহান চৌধুরী। দীর্ঘদিন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও মহানগর জামায়াতের নায়েবে আমীরের দায়িত্ব পালন করেন।