রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে লোহাগাড়া উপজেলা প্রশাসন। নিত্যপণ্যের দাম বেশি বিক্রি করার দায়ে ৪টি মামলায় ১৪হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানগুলোর মধ্যে ছিল কাঁচা তরকারি দোকান,ডিম ও মুদির দোকান।
২৩ অক্টোবর সকালে উপজেলার পদুয়া তেওয়ারি হাট বাজার ও আমিরাবাদের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান।
অভিযান কালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের স্টাফ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাঁচাবাজার ও ডিমের আড়ৎসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়।বেশি দামে জিনিস বিক্রি করার দেয়ে আমিরাবাদ এবং পদুয়া বাজারে ৪ টি পৃথক মামলায় ১৪হাজার টাকা প্রদান করা হয়,পরবর্তীর জন্য তাদের সতর্ক করা হয়েছে।জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, গত কয়েকদিন যাবৎ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে মানুষের ক্রয়ক্ষমতা নালাগের বাহিরে চলে যাচ্ছে। এতে কয়েক দফা অভিযান পরিচালনা করলেও কমছেনা দ্রব্য মূল্যের উর্ধ্বগতি। উপজেলা প্রশাসন প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে।






















আপনার মতামত লিখুন :