লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী


Csp Admin প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৪, ১:৩১ অপরাহ্ন / ৬০
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন তিনি।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, লেবার ওয়ার্ড, কেবিন,সম্মেলন কক্ষসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

পরিদর্শনকালে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, সেবার মান ও সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং গুরুত্বপূর্ন দিক নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ ইশতিয়াকুর রহমান, ডাঃ সোহেল চৌধুরীসহ হাসপাতালের অন্যান্যা চিকিৎসক ও স্টাফ-নার্সরা উপস্থিত ছিলেন।