বোয়ালখালীতে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১


Csp Admin প্রকাশের সময় : মে ১৫, ২০২৪, ৩:০৪ অপরাহ্ন / ৭৫
বোয়ালখালীতে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীর শাকপুরা ইউনিয়ন থেকে চুরি হওয়া অটোরিকশা উদ্ধারসহ মো. হাসানুল ইসলাম প্রকাশ হাসান (৩২) নামের এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হাসানুল চরখিদিরপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার(১৪ মে) রাতে উপজেলার আমতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া অটোরিকশার চালক ছৈয়দুল হক বলেন, গত ১৩ মে রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের বড়ুয়ারটেক এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে রাস্তার উপর অটোরিকশাটি রেখে চা থেতে যান। এ সুযোগে চোর তার অটোরিকশাটি নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় মামলা করেন তিনি। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর- চট্টগ্রাম-থ-১২-৩৬৮৮, ইঞ্জিন নং- AFMBUJ04815 এবং গাড়িটি সবুজ রংয়ের।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) আছহাব উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে আমতল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং গাড়িটি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ছয়টি মামলা রয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

সিএসপি/বিআরসি