
নিজস্ব প্রতিবেদক:
জাপানে গিয়ে দেখলাম পর্যাপ্ত ফুটপাত থাকায় মানুষ প্রাণখুলে হাঁটছে, যা নাগরিকদের সুস্থতা নিশ্চিতের পাশাপাশি নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করছে৷ চট্টগ্রামেও আমি এমন পরিবেশ গড়ে তুলতে চাই৷ ফুটপাত উদ্ধার করতে হবে, উদ্ধারকৃত ভূমি মনিটরিং করতে হবে, জনগণের ফুটপাত জনগণকে ফেরত দিতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷
বৃহস্পতিবার (২ মে) জাপান থেকে ফিরে মেয়র রেজাউল টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে চলমান ধারাবাহিক উচ্ছেদ অভিযান ও মনিটরিং কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন৷ এ সময় তিনি এমন মন্তব্য করেন।
সভায় মেয়র বলেন, উচ্ছেদ অভিযান ঠেকাতে বিভিন্ন চাপ আসছে৷ কোনও চাপে নত হওয়া যাবেনা৷ তবে, নগরীকে বসবাসযোগ্য রাখার স্বার্থে উচ্ছেদ অভিযান চলমান রাখতে হবে৷
এসময় আইন কর্মকর্তা জসিম উদ্দিন, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা উচ্ছেদ কার্যক্রম সম্পর্কে মেয়রকে অবহিত করেন৷ সভায় চসিকের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলামসহ বিভাগীয় প্রধান ও শাখা প্রধানরা অংশ নেন।
সিএসপি/বিআরসি






















আপনার মতামত লিখুন :