বাঁশখালীতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪


Csp Admin প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ১:১১ অপরাহ্ন / ৬৫
বাঁশখালীতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

বাঁশখালী প্রতিনিধি:

বাঁশখালীতে সরল ইউনিয়নে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে।

২৫ মার্চ (সোমবার) সকাল ১০ টায় দেলা মার্কেটের জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে আহতদের মধ্যে সরল ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় মদন শীলের পুত্র পলাশ শীল নামের একজনের নাম জানতে পারলেও অন্যান্য আহতদের নাম জানা যায়নি।

সিএসপি/বিআরসি