দেশজুড়ে কমবে তাপমাত্রা, আসছে বৃষ্টি!


Csp Admin প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৪, ১:৩৮ অপরাহ্ন / ৯১
দেশজুড়ে কমবে তাপমাত্রা, আসছে বৃষ্টি!

সিএসপি ডেস্কঃ

দেশজুড়ে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত  তাপমাত্রা কমে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (৪ মার্চ) সকালে এমন পূর্বাভাস দেয়।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান সিএসপি নিউজকে জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তিনি আরও জানান, মঙ্গলবার (৫ মার্চ) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সে. কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার (৬ মার্চ) সকাল পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. কমতে পারে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিএসপি/বিআরসি