বিবাহ বিচ্ছেদের দেনমোহরের ১ লাখ ৯০হাজার টাকা উদ্ধার করে দিলেন চেয়ারম্যান হারুনর রশিদ


Csp Admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৯:২৯ অপরাহ্ন / ৮৬
বিবাহ বিচ্ছেদের দেনমোহরের ১ লাখ ৯০হাজার টাকা উদ্ধার করে দিলেন চেয়ারম্যান হারুনর রশিদ

রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলার পদুয়া মালি পাড়ার জসিমের পুত্র ফারুকের সাথে একই ইউনিয়নের উত্তর পদুয়া এলাকার লিজা আকতারের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল।অবশেষে দীর্ঘদিনের পারিবারিক ঝামেলার কারণে স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ।

৩০ সেপ্টেম্বর বিকেলে পদুয়া ইউপি কার্যালয়ে উভয়পক্ষের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে দেনমোহরের নগদ ১ লাখ ৯০হাজার টাকা উদ্ধার করে দিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ ( আর্মি হারুন)।এসময় স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। বিবাহ বিচ্ছেদের দেনমোহরের টাকা পেয়ে পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদকে ধন্যবাদ জানান।