সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান


Csp Admin প্রকাশের সময় : মে ৩, ২০২৫, ৯:১১ পূর্বাহ্ন / ২২
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান




সরকারি সফরে আজ শনিবার (৩ মে) কাতার গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী সোমবার (৫ মে) দেশে ফিরবেন।