প্রথমার্ধে পিছিয়ে, দ্বিতীয়ার্ধে তিন গোল-ইতিহাস লিখল মিসর


Rajib Sen Prince প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন /
প্রথমার্ধে পিছিয়ে, দ্বিতীয়ার্ধে তিন গোল-ইতিহাস লিখল মিসর

চারটি বিশ্বকাপ আসরে অংশ নেওয়ার পর অবশেষে প্রথম জয়ের দেখা পেল মিসর। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি।

স্মরণীয় এই জয়ে গোল করেছেন দলের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ।

ম্যাচের শুরুটা অবশ্য মিসরের জন্য সুখকর ছিল না। ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথমার্ধে সেই ১-০ ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় তারা।

বিরতির পর পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। ৫৮ মিনিটে ওমর মারমুশের তৈরি করা আক্রমণ থেকে মোস্তফা জিকো হেডে গোল করে মিসরকে সমতায় ফেরান। নিউজিল্যান্ড গোলরক্ষক ম্যাক্স ক্রোকোম্বে বল স্পর্শ করলেও গোল ঠেকাতে পারেননি।

সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় মিসর। জিকোর ব্যাকহিল পাস থেকে ৭০ মিনিটে দুর্দান্ত বাঁকানো শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন সালাহ।

এটি বিশ্বকাপে তার তৃতীয় গোল। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে মিসরের হয়ে দুটি গোল করেছিলেন তিনি।

ম্যাচের ৮২ মিনিটে ত্রেজেগের হেডে ব্যবধান আরও বাড়ে। তাতে ৩-১ গোলের জয় নিশ্চিত করে মিসর।

এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিয়েও কোনো ম্যাচে জয় পায়নি মিসর। বিশ্বকাপে নিজেদের নবম ম্যাচে এসে সেই আক্ষেপ ঘুচল তাদের।

অন্যদিকে, দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা নিউজিল্যান্ড প্রথম জয়ের আশা নিয়ে মাঠে নেমেছিল। ২০১০ বিশ্বকাপে তারা তিনটি ম্যাচই ড্র করেছিল।

এবারও ইরানের বিপক্ষে ড্র দিয়ে আসর শুরু করলেও মিসরের বিপক্ষে হেরে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেল দলটি।

এই জয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে মিসর। বেলজিয়ামের বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিল তারা।

ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ম্যাচটি বিশেষ হয়ে থাকল সালাহর জন্য।

বিশ্বকাপে নিজের তৃতীয় গোল করা এই ফরোয়ার্ড এখন মিসরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে।

বর্তমানে ৬৮ গোল নিয়ে শীর্ষে আছেন দেশটির বর্তমান কোচ হোসাম হাসান