
টেকনাফে সংঘবদ্ধ ধর্ষণ ও অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রশিদ (২৮)।
তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুলালপাড়ার বাসিন্দা এবং আলী আহম্মদের ছেলে।
আজ মঙ্গলবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৫–এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
র্যাব জানায়, সোমবার রাতে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে রশিদকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫–এর একটি আভিযানিক দল জানতে পারে, সংঘবদ্ধ ধর্ষণ ও অপহরণ মামলার এজাহারনামীয় এই আসামি ওই এলাকায় অবস্থান করছেন।
পরে সেখানে ঝটিকা অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
র্যাবের ভাষ্য, রশিদ টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি গণধর্ষণ ও অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি।
ঘটনার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।






















আপনার মতামত লিখুন :