চট্টগ্রামে বৃষ্টির আভাস


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন /
চট্টগ্রামে বৃষ্টির আভাস

চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

তবে আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তবে বুধবার (৪ মার্চ) থেকে সারাদেশে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে এবং বৃহস্পতিবার (৫ মার্চ) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের মাইজদীকোর্ট ও নরসিংদীতে সর্বোচ্চ ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং শুক্রবারের (৬ মার্চ) পর থেকে পরবর্তী পাঁচ দিনের বর্ধিত সময়ে বৃষ্টিপাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।