বন্দুক’সহ সাজাপ্রাপ্ত আসামি কাইংপা ম্রো’ গ্রেপ্তার


Csp Admin প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন /
বন্দুক’সহ সাজাপ্রাপ্ত আসামি কাইংপা ম্রো’ গ্রেপ্তার

বান্দরবানের লামা উপজেলায় একনলা বন্দুক’সহ সাজাপ্রাপ্ত আসামি কাইংপা ম্রো’কে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাকৃত আসামি কাইংপা চংবট ম্রো পাড়ার মৃত বাংলাই ম্রোয়ের ছেলে।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা থানা পুলিশের একটা টিম মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার চংবট মুরুং পাড়ায় অভিযান চালায়।

এসময় হাতেনাতে বন্দুক’সহ সাজাপ্রাপ্ত আসামি কাইংপা ম্রোকে (৪৯) গ্রেপ্তার করেন পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

তিনি বলেন, অস্ত্রসহ আসামি ঘরে অবস্থান করার খবর পেয়ে মঙ্গলবার গভীররাতে চংবট পাড়ায় অভিযান চালানো হয়। এসময় কাইংপাকে গ্রেপ্তারের পর তাঁর ঘর থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি মামলায় ৫ বছরের সাজা রয়েছে বলে জানান তিনি।